1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘নদী বাঁচাতে নদীতে আসুন’-এ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘নদী বাঁচাতে নদীতে আসুন’-এ

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া 
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সকালে বিকালে কভু-নাওয়া হলে পরে, আঁচলে ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে, বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে, বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা- ‘আমাদের ছোট নদী’ কবিতার লাইনের মতো এখন আর নদীতে নাওয়ার (গোসল) দৃশ্য খুব একটা চোখে পড়ে না। গৃহস্থালির কাজেও নদীতে আসতে দেখা যায় না গৃহবধূকে। নানাভাবেই স্বকীয়তা হারানো নদীর প্রতি যেন মানুষের টান দিন দিন কমছে।

দখল-দূষণে অস্তিত্ব হারাতে বসা সেই নদীতে আসার ডাক দেয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। ‘গণগোসল’ নামে কর্মসূচির মাধ্যমে এ ডাক দেয়া হয়। বিশ্ব নদী দিবস উপলক্ষে শনিবার, ২৭ সেপ্টেম্বর ‘নদী বাঁচাতে নদীতে আসুন’-এ স্লোগানকে সামনে রেখে তরী বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি উপলক্ষে ভাদুঘর বাজার ঘাটে তিতাস নদে গণগোসলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) রঞ্জন চন্দ্র দে। এসময় তিনি বলেন, ‘নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছেন উচ্চ আদালত। রেকর্ড অনুসারে যেখানে নদীর চিহ্ন আছে সেটিতে রক্ষার আদেশ দিয়েছেন। নদী রক্ষায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিষয়টিকে কেন্দ্র করে তরীর এ আয়োজন প্রশংসনীয়।’

তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, ‘তিতাস আমাদের প্রাণ। অথচ দখল-দূষণে এর দম বন্ধ হয়ে আসছে। বিশ্ব নদী দিবসকে সামনে রেখে আমরা মানুষকে আবারজ নদীর দিকে ফেরাতে চাই। মানুষ যতো নদী মুখী হবে, নদীতে আসবে নদী ততই প্রাণবন্ত ও দখল-দূষণ মুক্ত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট