1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নবীনগরে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

নবীনগরে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স!

মোঃ শওকত আলী নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) 
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে মাঝিকাড়ায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ ২০২৩ সালে সমাপ্ত হয়। নির্মাণ কাজ সমাপ্তের দীর্ঘদিন হলেও এখনো তালাবদ্ধ তিন তলা দৃষ্টিনন্দন এ ভবন। এই কমপ্লেক্সের মধ্যেই নবীনগরের শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতি ফলকও নির্মিত হয়।
ভবনটির ১ম তলায় মার্কেট ও ২য় তলায় অফিসের জন্য ৬টি কক্ষ এবং তৃতীয় তলায় একটি সম্মেলন কক্ষ রয়েছে। ২০১২ সালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনায় ৬৪ জেলার ৪২১টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ১ হাজার ১৯৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ২০১৫ সালের জুনে এই ভবনগুলোর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর । প্রতিটি ভবনের নির্মাণে খরচ হয় ২ কোটি ৬০ লাখ টাকা। ২০২৪ সালে সারা দেশে ৩৪ টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স একসাথে উদ্বোধনের কথা থাকলেও এখন পর্যন্ত হয়নি। পৌর ভবন সংলগ্ন মুক্তিযোদ্ধা অফিসে স্থান সংকুলান ও আধুনিক সুযোগ-সুবিধা না থাকায় মুক্তিযোদ্ধারা কষ্ট করে তাদের কার্যক্রম পরিচালনা করেন। অথচ ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কমপ্লেক্স ভবনটি তালাবদ্ধ। দীর্ঘদিন ব্যহার না করায় ভবনটির জানালার কাঁচ ভাঙা। নিচ তলায় দোকানের সার্টার ভাঙা, কোথাও বৃষ্টির পানি জমে আছে। একমাত্র নলকূপটি ও চুরি হয়ে গেছে। মূল গেইট না থাকায় যে কেউ অবাধে চলাচল করতে পারে।
নীতিমালা অনুযায়ী এই ভবনের ভাড়া বাবদ আয় থেকে শতকরা ১৫% ব্যয় হবে মুক্তিযোদ্ধাদের কল্যাণে, বাকি ৮৫% জমা হবে সরকারি কোষাগারে। উদ্বোধনে বিলম্ব হওয়ায় ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব হারাচ্ছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সামসুল আলম বলেন, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ভবন বুঝে পাওয়ার দাবী জানালে তিনি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অচিরেই ভবন বুঝিয়ে দিবে।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন-“ভবনটি সংস্কারের পর শীঘ্রই উদ্বোধনের করে যথাযথ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য চিঠি এসেছে , দ্রুত তা করা হবে”।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট