মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার ‎চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ

গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সম্মানিত অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫




গত ২৫/০৯/২৫ ইং বৃহস্পতিবার সকাল ৯ টায় নার্সারী থেকে ৫ম শ্রেণী,সকাল ১১ টায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণী, এবং দুপুর ১২ টায় ৮ম ও ৯ম শ্রেণীর
ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মানবিক চিকিৎসক ডা. মঞ্জুর আহমেদ সাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি গুণবতী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হুদা মানিক।
উক্ত মতবিনিময় সভায় ৩ দফায় প্রায় আট শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। অভিভাবকগণ, শ্রেনী শিক্ষক এবং অতিথি বৃন্দ ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আদান-প্রদান করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মঞ্জুর আহমেদ সাকি বলেন, গুণবতী আল-ফয়ারাবী উচ্চ বিদ্যালয়কে কুমিল্লা জেলার অন্যতম সেরা বিদ্যালয়ে পরিনত করার লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার তদারকি করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews