1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
টাঙ্গাইলের কালিহাতীর আগজোয়ার নতুন বাজারে বিএনপির কর্মী সমাবেশে বেনজীর টিটো - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

টাঙ্গাইলের কালিহাতীর আগজোয়ার নতুন বাজারে বিএনপির কর্মী সমাবেশে বেনজীর টিটো

শাহ আলম, টাঙ্গাইল
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আগজোয়ার নতুন বাজার প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি যেন উৎসবে রূপ নেয়। প্রত্যন্ত গ্রামাঞ্চলের কর্মী থেকে শুরু করে ইউনিয়নের সর্বস্তরের বিএনপি পরিবার ঐক্যবদ্ধ কণ্ঠে ধানের শীষের বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বেনজীর আহমেদ টিটো। আবেগঘন কণ্ঠে তিনি বলেন—
“আমি ৩৫ বছর ধরে রাজনীতি করছি। এর পথে জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি অসংখ্যবার। তবুও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে সরে যাইনি। শত শত মিছিল-মিটিং করেছি, অসংখ্য সমাবেশে অংশ নিয়েছি। কিন্তু যখন দেখি আপনারা আমার পাশে দাঁড়ান, তখন আমার বুকের ভেতর শক্তি বেড়ে যায়, কলিজা বড় হয়ে যায়। আত্মার ভেতর শান্তি অনুভব করি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখবেন ধানের শীষের বিজয় নিয়েই ঘরে ফিরব।”

তিনি আরও বলেন, “যে কোনো ষড়যন্ত্রকে আমরা যমুনার স্রোতে ভাসিয়ে দেব। মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমাদের চূড়ান্ত জয়।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছামাদ আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির নেতা জুলহাস উদ্দিন কাঠু ও আব্দুস ছাত্তার পলু, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, স্থানীয় নেতা আমিনুর তালুকদার ও আমিনুল ইসলাম লিটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজ করনি এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন।

এই কর্মী সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করেছে। কালিহাতীর মাটি আবারও আন্দোলন-সংগ্রামের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট