1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জুঁই হত্যার প্রতিবাদে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

জুঁই হত্যার প্রতিবাদে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোঃ কয়েছ আহম্মেদ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ওই কলেজের শিক্ষার্থীরা।
জুই ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন।

এলাকাবাসী জানান, জুঁইয়ের মরদেহ উদ্ধারের পর তখন ওই পুকুরে জিনের আছরে জুঁইয়ের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়। তবে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, এটি অপপ্রচার। মূলত জুঁই দেখতে খুবই সুশ্রী ছিল।

ঐ গ্রামের স্থায়ী বাসিন্দা ও ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাক্তন ছাত্র আল মামুন ও রিফাত সরকার, বলেন স্থানীয়দের মধ্যে বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করছে,এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যার কারন জুইয়ের পরনের জামার পিছনের অংশ দিয়ে তার মুখ বাধা ছিল এবং গলায় ও শরিলের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে আঘাতের চিন্ন পাওয়া যায়। জুই খুব ভাল নমর ভদ্র স্বাবের ছিল।
এদিকে, জুঁইয়ের পরিবারও প্রথমে এটিকে জিনের আছর বললেও, এখন এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে এটি হত্যাকাণ্ড দাবি করে খুনিদের গ্রেপ্তার দাবি করছেন।

মানববন্ধন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের বিশ্বাস, তাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে খুনিরা। সে জন্যই আমরা আজ এই হত্যার প্রতিবাদে মানববন্ধন করে এর সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি করেছি

কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, জুঁইয়ের এ মৃত্যু আমরা কেউ মানতে পারছি না। তাই অবশ্যই এ মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম বলেন, জুঁইয়ের মরদেহ উদ্ধারের পর পরিবার থেকে কোনো অভিযোগ করেনি। এরপরও আমরা ময়নাতদন্ত করেছি।

বর্তমানে পিবিআইসহ একাধিক পুলিশের সংস্থা গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট