শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

শিবচরে চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫




মাদারীপুরের শিবচর উপজেলায় এক চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মাদবরচর ইউনিয়নের পাচ্চর বাজারে আমিরের মার্কেটের একটি চায়ের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম রমেন মালো (৩৫)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়ার চন্দা গ্রামের রামা মালোর ছেলে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি বাজারের পাশের মালোপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রমেন মালো দীর্ঘদিন ধরে পাচ্চর বাজারে চায়ের দোকান চালাতেন। বুধবার সকালে আশপাশের লোকজন দোকানের ভেতর তার ঝুলন্ত লাশ দেখতে পান।

বাজারের ব্যবসায়ী সুজন জানান, আগে রমেন একটি মিষ্টির দোকানে কাজ করতেন, তখন তার দিন ভালোই কাটছিল। কিন্তু নিজে চায়ের দোকান খোলার পর ধার-দেনার মধ্যে পড়েন। তার ধারণা, ঋণের চাপ থেকে মানসিক টেনশনে রমেন আত্মহত্যা করেছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন,
“রমেন মালোর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews