মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫




বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে তার দল বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতকারী, চক্রান্তকারীরা আপনাদের ক্ষতি যেন না করতে পারে।

মঙ্গলবার বিকেলে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টার
মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে খোঁজ রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। দুর্গাপূজায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য প্রতিটা মণ্ডপেযে কোনো বিশৃঙ্খলা যেন না হয় আমাদের নেতা কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে।

এসময় আরও বক্তব্য রাখেন , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ঋষিকেশ সরকার, সাধারণ সম্পাদক স্বপন তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নন্দকিশোর আগরওয়ালা,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার বাবু, সদস্য সচিব পলাশ রায়সহ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews