মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

জয়পুরহাটে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫




জয়পুরহাট সদর থানার উত্তর জয়পুর চলন্ত গতি বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।উক্ত টুর্নামেন্ট মোট চার টি দল অংশগ্রহণ করেন।দলগুলো হলো চকশ্যাম যুবসংঘ, কুঠিবাড়ি ব্রিজ, ফ্রেন্ডস ফর এভার, দোগাছি লিজেন্ড। উক্ত টুর্নামেন্টে বিজয়ী দল হিসেবে প্রথম হয়েছেন এবং দ্বিতীয় হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিল আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট, প্রধান আলোচক মোঃ তামবিরুল ইসলাম অফিসার ইনচার্জ জয়পুরহাট সদর থানা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মর্জিনা বেগম উপজেলা সমবায় অফিসার, আজিম হোসেন ০২নং দোগাছি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান, ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উত্তর জয়পুর চলন্ত গতি বহুমুখী সমবায় সমিতি।

বক্তারা মাদক সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করেন, জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন, মাদককে না বলি সুস্থ সুন্দর যুবসমাজ গরি । যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকায় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, এটি একটি সামাজিক ব্যাধি,যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমেই একে নির্মূল করা সম্ভব হবে বলে অনেকেই মনে করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews