শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

চকরিয়ায় এক নারীকে ধর্ষণ, আসামী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫




কক্সবাজারের চকরিয়া পৌরসভা সবুজবাগ এলাকায় বিয়ের কথা বলে এক নারীকে ধর্ষণ করে আরিফ উল্লাহ (৩৫) নামে এক যুবক। পরে মা-সহ ওই নারীকে পিটিয়ে জখম, নগদ দেড় লাখ টাকা, স্বাক্ষরযুক্ত খালি চেক ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় মামলার পর আরিফ উল্লাহকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভরামুহুরি উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফ পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ড ফজুমিয়াজিচর এলাকার আমির উদ্দিনের ছেলে। চকরিয়া পৌর শহরের মসজিদ মার্কেটে তার একটি সুতার দোকান আছে বলে জানা গেছে।

জানা যায়, চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার ভুক্তভোগী নারী (২৮) গত ২১ সেপ্টেম্বর থানায় এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করেন, আরিফ উল্লাহ দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে প্রতারণা করে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। গত রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে প্রতিশ্রুত বিয়ের কথা বলে ওই নারীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে আরিফ তার ২-৩ জন সহযোগীদের নিয়ে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে মা-মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে আলমারি ভেঙে নগদ দেড় লাখ টাকা, স্বাক্ষরযুক্ত দুটো চেক, ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের দুটো চেক বই, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। পরবর্তীতে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত মা-মেয়েকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আরিফকে গ্রেফতার করা হয়েছে। অন্য সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews