শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫




সরকারি ভর্তুকিমূল্যের সার বেশি দামে বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার জগত বাজারে দুটি প্রতিষ্ঠানের দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা মৃত্তিকা সম্পদ কর্মকর্তার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, মেসার্স সাইফুল ইসলাম (প্রো: মো. নাজমুল হক) নামক প্রতিষ্ঠানে সরকারি টিএসপি সার কেজি প্রতি ২১ টাকার পরিবর্তে ৫০ টাকা, ইউরিয়া ২৭ টাকার পরিবর্তে ৩৬ টাকা এবং এমওপি সার ২০ টাকার পরিবর্তে ২৫ টাকায় বিক্রি করা হচ্ছিল। এছাড়াও প্রতিষ্ঠানের সরকারি সার বিক্রয়ের কোনো লাইসেন্স ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, অনুমোদনহীন প্রতিষ্ঠান মেসার্স সাইফুল ইসলামের নিকট সরকারি সার বিক্রির অপরাধে ডিলার মেসার্স রুহুল আমিন ভূঁইয়ার (প্রো: রুহুল আমিন ভূঁইয়া) বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দুটি প্রতিষ্ঠানই অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

অভিযান পরিচালনাকারীরা জানান, ব্যবসায়ীদের সরকার নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews