1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শিবগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রগতি সংস্থার স্যানিটারি ন্যাপকিন বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

শিবগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রগতি সংস্থার স্যানিটারি ন্যাপকিন বিতরণ

শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ার শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থা সমাজিক সমস্যা সমাধান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি নারীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় নারীদের পিরিয়ডকালীন সুরক্ষা নিশ্চিতে সচেতনতা তৈরি করতে শিবগঞ্জের বিভিন্ন স্কুলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে প্রগতি কল্যাণ সংস্থা। মঙ্গলবার সকালে চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের হাতে ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন প্রদানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, সেনাবাহিনীর শিবগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ওমর ফারুক, চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, শিবগঞ্জ বালিকা স্কুলের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য মোহাম্মদ আলী প্রমূখ। প্রধান অতিথি বলেন দেশে এখন মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সুরক্ষায় স্যানিটারি প্যাড ব্যবহার করে। বাকিরা অস্বাস্থ্যকর উপায় বেছে নেওয়ায় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই এ বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট