1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লাউগাছের চারা খাওয়া নিয়ে গলাচিপায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব বেড়েছে ॥ আক্রান্ত ২৭ শেবন্দী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লাউগাছের চারা খাওয়া নিয়ে গলাচিপায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১

গলাচিপা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর গলাচিপায় লাউগাছের তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ নৃশংস হামলায় মো. আলমগীর মাদবর (৪৫), পিতা আফছের মাদবর, গুরুতর জখম হন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর মাদবর অন্যের জমিতে লাউ গাছের চারা রোপণ করেন। এসময় একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে সাইদুলের গরু চারাগুলো খেয়ে ফেলে। এ নিয়েই দুই পক্ষের মধ্যে পূর্ব থেকে উত্তেজনা চলছিল। এর জের ধরে ওইদিন সন্ধ্যায় আলমগীর মুদিরহাট থেকে ফেরার পথে হারুন মাঝির বাড়ির সামনে পৌঁছালে সাইদুল ও তার ভাই সোলাইমান তাকে পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর প্রাণ বাঁচাতে হারুন মাঝির ঘরে আশ্রয় নিলেও সন্ত্রাসীরা সেখানেও ঢুকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলায় আলমগীরের মাথা, পিঠ, পা এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। তার একটি পাঁজরের হাড় ভেঙে যায় বলে চিকিৎসক নিশ্চিত করেছেন। হামলার সময় হারুন মাঝির স্ত্রী ভুক্তভোগীকে রক্ষা করতে গেলে তাকেও মারধরের শিকার হতে হয়।

আলমগীরের অভিযোগ, নির্মম হামলার পাশাপাশি সাইদুল তার কাছে থাকা নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে গলাচিপা থানার এসআই আব্দুল হাকিম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করি। অভিযোগের সত্যতা পেয়েছি। অতি শিগগিরই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

এদিকে লাউগাছের চারা নিয়ে শুরু হওয়া এই তুচ্ছ বিরোধ এখন রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেওয়ায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ গ্রামবাসী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট