শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ( পিবিআই )

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫




ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকান্ড- ও অটোরিকশা ছিনতাইয়ের রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে ( পিবিআই ) ঢাকা জেলা। গ্রেফতারকৃতরা হলেন সদর আলী ও আলমগীর। পিবিআই সূত্রে জানা যায়, এ বিষয়ে গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ আসামীদ্বয় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

গত ২৮/১১/২০২৩ তারিখ সকাল ১০.৩০ সকালে ধামরাইয়ের বাইশাকান্দার কেষ্টখালী গ্রামের জনৈক ফজলে মাহবুব এর ধানক্ষেতের পাশে একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় প্রেরণ করে। ২৭/১১/২০২৩ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকা হইতে. ২৮/১১/২০২৩ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা অজ্ঞাতনামা পুরুষকে হত্যা করে হত্যাকান্ডের মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যে লাশ ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। এই ঘটনায় বাদী হয়ে এসআই (নিঃ) আব্দুল জব্বার ধামরাই থানার মামলা নং-১৫, তারিখ: ২৮/১১/২০২৩ খ্রি., ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। ধামরাই থানার এসআই (নিঃ) পাভেল মোল্লা মামলাটির তদন্তভার গ্রহণ করেন এবং স্থানীয়ভাবে জিজ্ঞাসাপূর্বক মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করেন। মৃত ব্যক্তির নাম সায়েদুর রহমান,তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পিবিআই এর সিডিউলভুক্ত মামলা হওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআইতে ন্যস্ত হয় এবং বর্তমানে এসআই (নিঃ) আনিসুর রহমান মামলাটি তদন্ত করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews