শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫




জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর ছাত্রী তাসনিয়া জান্নাত হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলার বটতলী বাসস্ট্যান্ডে সানরাইজ মডেল স্কুলের আয়োজনে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন,ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহাবুব আলম,পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কুদ্দুস, বড়তারা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান,শালবন রহমানীয়া মাদ্রাসার শিক্ষক শামীম ওসমান প্রমুখ।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বটতলী সানরাইজ মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া জান্নাতের বস্তা বন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যা কান্ডের মূল আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ সময় শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকার সাধারণ জনগণ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews