ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কয়েকজন শিক্ষক ও বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে ২২ সেপ্টেম্বর নবীনগর রিপোর্টার্স ক্লাবে স্হানীয় আমির হোসেন সংবাদ সম্মেলন করেন।
এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমির হোসেন বলেন
আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ একাধিক শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। কেউ সময়মতো ক্লাস নেন না, কেউ অযথা ছুটি কাটান—ফলে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটছে এবং শিক্ষার মান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুধু শিক্ষক নয়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধেও রয়েছে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ। স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, যা শিক্ষার পরিবেশকে আরও নষ্ট করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেন আমির হোসেন ।
এ ছাড়াও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন—
বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত অনুপস্থিত থাকায়। শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। আমরা অভিভাবকরা ভীষণভাবে উদ্বিগ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানাই।”
স্কুলটির শিক্ষা ব্যবস্হা খারাপ হওয়ায় এলাকাবাসীর মধ্যেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে বলে মনে করছি আমি । তাই বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত