শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

নবীনগরে অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বিভিন্ন দপ্তরের ১৫ জন কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ (২৩ /৯/২৫) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অফিসার্স ক্লাবের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা- রাজীব চৌধুরীর সভাপতিত্ব ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু মুছা, সহকারি কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে নবীনগর উপজেলার বিভিন্ন দপ্তরের ১৫ জন কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। উপস্থিত বক্তারা বিদায় প্রাপ্তদের কর্মজীবনের নানা দিক তুলে ধরে তাদের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানান। পরে বিদায়ী কর্মকর্তাদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews