শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত

কালিহাতীর বল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫




বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের ১, ২, ৩ ও ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বল্লা করোনেশন হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ আজ চরম সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ আজ দুঃশাসনের কবলে পড়েছে। এই দুঃশাসন থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হলো গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের নেতাকর্মীদের ঘরে ঘরে এই দফাগুলো পৌঁছে দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি আব্দুল বারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, সহ-সভাপতি আব্দুল কাদের, আবুল হাসেমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন বল্লা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন। সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির সদস্য আতিয়ার রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews