বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গলাচিপায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫




পটুয়াখালীর গলাচিপায় আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গলাচিপা উপজেলা (সভাপতি) বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান ও (সাধারণ সম্পাদক) বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার হাওলাদার। গলাচিপা উপজেলা গণধিকার পরিষদের সভাপতি মোঃ হাফিজুর রহমান মাস্টার। বাংলাদেশ জামাত ইসলামী গলাচিপা উপজেলা (সভাপতি) মোহাম্মদ জাকির মিয়া। বক্তব্যে তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজামণ্ডপে নিরাপত্তা টহল জোরদার করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা পূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।

সভা শেষে পূজা উদযাপন পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে পূজা চলাকালীন জরুরি সেবা ও দিকনির্দেশনা প্রদানের জন্য একটি মনিটরিং সেলের ঘোষণা দেওয়া হয়।

এই সভার মাধ্যমে পূজা উদযাপনকে সফল ও নিরাপদ করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন পরিষদের মধ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews