1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বোদায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

বোদায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপুজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বোদায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না, বোদা থানার ওসি আজিম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফুল কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অন্ন প্রসাদ রায়, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র রায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সতাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, দূর্গাপুজা নির্বিঘ্নে পালনে সকলকে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না এবং প্রশাসনের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করতে সবাইকে অনুরোধ করেন।
অনুষ্ঠানে পুজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন ও সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হয়। পাশাপাশি উৎসবমুখর পরিবেশ যেন কোন কারণে বিষাদময় না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
বোদা উপজেলায় ৯৩টি পূজা মণ্ডপে দূর্গা পুজা উদযাপিত হবে। প্রশাসনের ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি, আনছার, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট