মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধায় সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫




গাইবান্ধায় সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২সেপ্টেম্বর দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র বাবু তার লিখিত বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে ২০২২ সালে আওয়ামী লীগের (প্রেসিডিয়াম সদস্য) শেখ সেলিম আমার কাছে ৫ কোটি টাকা চেয়েছিলেন। কিন্তু উক্ত টাকার বিষয়ে আমি দিতে অপরাগত স্বীকার করায় আমাকে মিথ্যা ও হয়রানী মূলকভাবে র‍্যাবের মাধ্যমে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন ছিল বলে ১৩ দিনের ব্যবধানে আমাকে সকল মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। এরই প্রেক্ষিতে বর্তমান সময়ে কতিপয় ভুয়া সাংবাদিক ও নানান মিথ্যা পরিচয়ধারী ব্যক্তিগণ ব্যক্তিস্বার্থ সিদ্ধীর উদ্দেশ্যে আমার সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন তথ্য অপ-প্রচারসহ নানা ঘৃণ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপ-প্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews