1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাগেরহাট কাস্টমসের স্মরণকালের অবৈধ সিগারেটের বৃহৎ চালান জব্দ - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

বাগেরহাট কাস্টমসের স্মরণকালের অবৈধ সিগারেটের বৃহৎ চালান জব্দ

আব্দুল কাইয়ুম খান
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

গত ১৭ই সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বাগেরহাট কাস্টমস । বাগেরহাট কাস্টমস সূত্রে জানা যায় একটি চক্র দীর্ঘদিন যাবত অবৈধ ও নকল সিগারেট দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে মোল্লারহাট কে ট্রানজিট হিসেবে ব্যবহার করে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলায় বিপণন করত । সেই সূত্র ধরে বাগেরহাট কাস্টমস গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ই সেপ্টেম্বর সকালে অবৈধ সিগারেট উদ্ধারে মোল্লারহাট এর একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় উক্ত বাড়ি থেকে অবৈধ সন্দেহে বিভিন্ন ব্রান্ডের ৪৫ হাজার শলাকা সিগারেট জব্দ করে । এর মধ্যে রয়েছে ডার্বি স্টাইল, টপ ২০ কিং সাইজ, লন্ডন ক্লাসিক এন্ড লাইট, পার্লিয়ামেন্ট ব্লাক এন্ড পার্লিয়ামেন্ট, লাকি সেভেন (রেগুলার), কিং ব্লাক স্কয়ার গোল্ড, টপ লাইট ব্রান্ডের সিগারেট ।অভিযানের নেতৃত্ব দেন বিভাগীয় রাজস্ব কর্মকর্তা আলী রেজা হায়দার । এ সময় আরো উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা এ এইচ এম নজরুল ইসলাম সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ রুম্মান আলী ও আবু সাঈদ মোল্লা। সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম ও আব্দুর রহমান । সর্বশেষ সিগারেটের স্ট্যাম্প যাচাই প্রক্রিয়াধীন রয়েছে বলে কাস্টমস সূত্রে জানানো হয়েছে । কাস্টম অফিস সূত্রে আরও নিশ্চিত করা হয় অবৈধ তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট