বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হাটহাজারীতে ডেভিড ইমনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি,৭ সহযোগী গ্রেফতার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ কক্সবাজারে ফিফার অর্থায়নে নির্মিত হচ্ছে বাফুফের আর্ন্তজাতিক মানের টেকনিক্যাল সেন্টার, জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময়

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫




কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন শুক্রবার বিকেল চারটায় সদরের শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইসহাক বেপারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ উদ্দিন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওসমান গণির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ইমাম হোসেন ফারুক,তোফায়েল আহমেদ,এমদাদুল হক শিপন,নজির আহাম্মদ,চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম। আরও বক্তব্য রাখেন পৌরসভার নয়টি ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিব।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা যু্বদলের আহবায়ক মোঃ হাসান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শামীম, পৌরসভা মৎস্যজীবি দলের আহবায়ক মাসুদ রানা সুজন,পৌর ছাত্রদল সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন, সহসভাপতি জাহিদ আহমেদ জীম,সামীর হোসেন,সাধারণ সম্পাদক গাজী আবদুল্লাহ আল জোবায়ের,যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান সামি জোহা, সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান পাভেল ও সহসাংগঠনিক সম্পাদক সৈকত মজুমদারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews