1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালিহাতীতে দুর্গাপূজা ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

কালিহাতীতে দুর্গাপূজা ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময়

শাহ আলম, টাঙ্গাইল
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী থানা প্রাঙ্গণে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, কালিহাতী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক হোসেন নাসিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু, সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। জানা গেছে, এবার উপজেলায় ১৬৮টি পূজামণ্ডপে পূজা উদযাপিত হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই সবাই মিলে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হোক। পূজা উপলক্ষে কেউ বাড়িঘর খালি রাখবেন না, কারণ অপরাধীরা সুযোগ নিতে পারে। কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান। প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, “কালিহাতীতে সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আমরা চাই এ সম্প্রীতি আরও দৃঢ় হোক। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে থাকবে। পূজার সময়ে যাতে কোনো অঘটন না ঘটে, সেদিকে কঠোর নজরদারি থাকবে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, আমরা প্রতিটি পূজামণ্ডপে পুলিশের টহল ও নিরাপত্তা নিশ্চিত করবো। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সার্বজনীন উৎসব। তাই এ উৎসবকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট