শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

কালাইয়ে কর্মকারপাড়া শাদীয় দুর্গোৎসবের আমেজ: প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫




জয়পুরহাটে কালাই উপজেলায় কর্মকার পাড়ায় শাদীয় দুর্গোৎসবের আমেজ,প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
দেখতেই দোরগোড়ায় কড়া নাড়ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। তাদের নিপুণ হাতে মাটি আর রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে দেবী দুর্গা ও তার সঙ্গী-সাথীদের প্রতিমা।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে এখন সাজ সাজ রব। বাঁশ, কাঠ আর মাটি দিয়ে তৈরি হচ্ছে পূজার মূল কাঠামো। এর মধ্যেই শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে গড়ে তুলছেন মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং মহিষাসুরের প্রতিমা। তাদের হাতের ছোঁয়ায় যেন প্রাণ পাচ্ছে প্রতিটি অবয়ব।
কালাই উপজেলায় কর্মকারপাড়ায় শাদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি খিতেস কর্মকার এবং সাধারণ সম্পাদক বিটল কর্মকার জানান, এ বছরও উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন তারা। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ অনেকটাই এগিয়েছে। তারা আরও জানান, কমিটির পক্ষ থেকে পূজার সার্বিক প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও তারা সজাগ।
স্থানীয় কারিগররা জানান, প্রতি বছরই তারা এই সময়ে ব্যস্ত থাকেন। তাদের তৈরি প্রতিমা যখন মণ্ডপে স্থাপন করা হয় এবং ভক্তরা তা দেখে আনন্দ পান, তখন তাদের পরিশ্রম সার্থক মনে হয়।
আগামী দিনগুলোতে রং তুলির শেষ আঁচড় পড়বে প্রতিমাগুলোতে, আর এরপর শুরু হবে দেবীর আরাধনা। কালাইয়ের বাতাসে এখন শুধুই উৎসবের সুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews