মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের !

জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা,শহর ও একটি কলেজ শাখার ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শাস্তি প্রদান করা হয়।

বহিস্কৃত নেতারা হলেন জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী,যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল করিম রাকিব।

গত বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সেই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে বহিস্কৃতদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।
প্রতিবাদে আজ বিকেলে বহিস্কৃত ছাত্রদল নেতাদের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে বহিস্কৃত ছাত্রদল নেতাদের স্বপদে বহাল ও সঠিক তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান। এ সময় বহিস্কৃত অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
তারা বলেন,অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল শাখার কাউন্সিল করতে বাধা দেওয়ায় ষড়যন্ত্র করে তাদের বহিস্কার করা হয়েছে। অথচ জীবন বাজি রেখে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর জেল জুলুম হুলিয়া ও নানা নির্যাতন সহ্য করে জয়পুরহাটে আমরা ছাত্রদলে নেতৃত্ব দিয়েছি। কিন্তু আজ কুচক্রী মহলের চক্রান্তে অন্যায়ভাবে আমাদেরকে দল থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

আগামী তিন দিনের মধ্যে বহিস্কৃতদের স্বপদে বহাল করা না হলে রবিবার থেকে অনশন কর্মসূচী সহ ছাত্রদলের তিন শতাধিক নেতৃবৃন্দ গণহারে পদত্যাগ করার আলটিমেটাম দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

এর আগে শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে বের হওয়া বিক্ষুব্ধ নেতা-কর্মীদের একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণের পর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews