বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্থপতি আব্দুল আউয়ালের সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির (ব্রাহ্মণবাড়িয়া-৫) আসনে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও স্থপতি মোহাম্মদ আবদুল আউয়াল স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় নবীনগর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে প্রধান অতিথি মোহাম্মদ আবদুল আউয়ালকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

মতবিনিময় সভায় আবদুল আউয়াল বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাই জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরা আপনাদের দায়িত্ব। আমি নবীনগরকে আধুনিকভাবে সাজাতে চাই, আমার মেধা ও শ্রম দিয়ে উন্নয়নের স্বাক্ষর রাখতে চাই।”

তিনি আরও বলেন, একজন স্থপতি হিসেবে নবীনগরের অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তাঁর জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে চান। পাশাপাশি তিনি বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সাংবাদিকদের মাধ্যমে এ বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

সভা শেষে মোহাম্মদ আবদুল আউয়াল নবীনগরের সর্বস্তরের মানুষের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews