1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রূপগঞ্জে এসডিআই শাখার শুভ উদ্বোধন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

রূপগঞ্জে এসডিআই শাখার শুভ উদ্বোধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সোস্যাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভসের (এসডিআই) নতুন শাখা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব সামছুল হক বর্ণাঢ্য আয়োজনে এ শাখার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব সামছুল হক বলেন, “এসডিআই সবসময় গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করে আসছে। কাঞ্চনে নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে স্থানীয়রা আরও উন্নত সেবা পাবেন এবং সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন।” তিনি আরও জানান, চলতি অর্থবছরে শুধু নরসিংদী অঞ্চলে ৫৭০৭ সদস্যের মাঝে ৫৮৪ কোটি ৮০ লাখ টাকা ঋণ বিতরণের মাধ্যমে প্রায় ৭৭৯০ জন প্রান্তিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালকের সহধর্মিণী ও প্সেলিনা হক, সায়েদা শামসী, ঢাকা জোনের জোনাল ম্যানেজার আবু বকর হাজারী, নরসিংদী ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপকগণ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক উপকারভোগী অংশ নেন।

উদ্বোধনী দিনে ১০ জন সদস্যের মধ্যে ১৭ লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। উল্লেখ্য, এসডিআই দেশের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়নে কাজ করছে। সারাদেশে প্রতিষ্ঠানের ১৭৫টি শাখার মধ্যে কাঞ্চন হলো ১৩৭তম শাখা।

স্থানীয়রা এসডিআই-এর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট