পঞ্চগড়ে বোদায় বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর অভিযানে জালটাকা সহ ১ জুয়ারীকে আটক করা হয়েছে।
গতকাল রাত ১০টার সময় উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বলরামহাট কুমারপাড়া গ্রাম থেকে জুয়েল হোসেন (৪২) কে আটক করে ২৪ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। আটককৃত জুয়েল হোসেন বগুড়া সদর উপজেলার হরিগাড়ী ইসলামপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফরহাদ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও বোদা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে তল্লাসী চালিয়ে জালটাকা সহ তাকে আটক করে বোদা থানায় সোপর্দ করে।
এ বিষয়টি বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন জাল টাকাসহ আটককৃত ব্যক্তির নামে মামলার প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত