রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার বাবার মৃত্যুতে শোকে ভেঙে পড়লেন স্ত্রীসহ চার সন্তান নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীরা

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫



বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি ছাত্র আন্দোলনের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় তারা এ কর্মসূচি শুরু করেন। এতে মহাসড়কের দুই দিকেই সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী রাস্তায় অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন ¯েøাগান দিয়ে তাদের দাবি আদায়ের পক্ষে অবস্থান নেন। এতে পুরো মহাসড়ক এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি সেনাবাহিনীও টহল জোরদার করেছে বলে জানিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews