বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

ট্রেন দুর্ঘটনায় আটকে পড়া দুই ট্রেন যাত্রীদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

‎‎রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় উত্তরাঞ্চলের রেল যোগাযোগ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকে। এতে গাইবান্ধা ও বামনডাঙ্গা রেলস্টেশনে আটকে পড়ে করতোয়া এক্সপ্রেস, দোলনচাপা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেসসহ অন্তত চারটি আন্তঃনগর ট্রেন। হঠাৎ এই বিপর্যয়ে কয়েকশ যাত্রী পড়েন চরম দুর্ভোগে।
‎১৬ সেপ্টেম্বর দুপুর থেকে আটকে পড়া যাত্রীদের মধ্যে ক্ষুধা ও তৃষ্ণায় কান্নাকাটি শুরু হয়। বিশেষ করে শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। দুপুর গড়িয়ে বিকেল হলেও কোথাও থেকে খাবার কিংবা পানি না মেলায় যাত্রীরা হতাশায় ভুগছিলেন। অনেকেই বিকল্প পরিবহন খুঁজে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
‎এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাগির খান। তিনি নিজ উদ্যোগে স্টেশনের পাশে খিচুড়ি ও ডিম রান্নার আয়োজন করেন। পরে প্রায় দুই শতাধিক যাত্রী, স্টেশন মাস্টার এবং ট্রেনের অন্যান্য স্টাফদের মধ্যে খাবার বিতরণ করেন। শিশুদের জন্য বিশেষভাবে দুধ ও হালকা খাবারের ব্যবস্থাও করেন তিনি।তার ভাতিজা আরিফ খান জানান, মোহনা পাঠাগারের সামনে রান্নার আয়োজন করা হয়। যাত্রীরা ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল। তাই আমরা খিচুড়ি রান্না করে বিতরণের সিদ্ধান্ত নেই, বলেন তিনি।
‎খাবার হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন অনেক যাত্রী। করতোয়া এক্সপ্রেসের এক যাত্রী বলেন, দুপুর থেকে আমরা কিছু খেতে পারিনি। ছোট বাচ্চা কান্না করছিল। খাবার পেয়ে আমরা যেন নতুন জীবন পেলাম।স্টেশন মাস্টার হাইউল মিয়া বলেন, আটকে পড়া ট্রেনের যাত্রীদের জন্য খাবারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে অনেক মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে।
‎রেলওয়ে কর্মকর্তারা জানান, মঙ্গলবার দুপুরে পীরগাছা স্টেশনে পদ্মরাগ মেইল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। রাত ১২টার দিকে উদ্ধার কাজ শেষ হলে আটকে থাকা ট্রেনগুলো চলাচল শুরু করে।
‎স্থানীয়রা জানান, সংকটময় মুহূর্তে সাগির খানের এই মানবিক উদ্যোগ যাত্রীদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনায় আসে। যাত্রীরা বলেন, এমন উদ্যোগ অন্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews