সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

শরীয়তপুর জেলা প্রশাসকের ভেদরগঞ্জ উপজেলা পরিদর্শন

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫




শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর পরিদর্শন কর্মসূচির শুরুতে প্রথমে সখিপুর থানা পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং সেখানে গাছের চারা রোপণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণসহ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসক সখিপুর ক ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি অফিস পরিদর্শন শেষ চরভায়রা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিষ্ঠিত “হাইজিন কর্নার” এর শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি ডিএমখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং দু:স্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এসময়
উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীসহ স্হানীয় সূধীজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews