বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হাটহাজারীতে ডেভিড ইমনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি,৭ সহযোগী গ্রেফতার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ কক্সবাজারে ফিফার অর্থায়নে নির্মিত হচ্ছে বাফুফের আর্ন্তজাতিক মানের টেকনিক্যাল সেন্টার, জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময়

ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫



ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত, ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ৩ টায় উত্তরা আজমপুরস্থ মুক্ত মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি ঢাকা-১৮ আসন নির্বাচন পরিচালনা কমিটি, ঢাকা মহানগর উত্তরের তত্ত্বাবধানে আয়োজিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আরিফুল ইসলাম, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ্,ইসলামী শ্রমিক আন্দোলন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ,ইসলামী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আবু হানিফ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ,দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ্ব আবু জাফর আলম প্রমূখ।
সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, যিনি ঢাকা মহানগর উত্তরের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব।যাকে ঢাকা ১৮ আসন থেকে ইতোমধ্যে মনোনীত করা হয়েছে।
গণ সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার,জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান,পিআর (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান।
এই সমাবেশটি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও দাবিগুলোকে তুলে ধরেছে।
গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম ( পীর সাহেব চরমোনাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন ঢাকা ১৮ আসন থেকে আমরা আলহাজ্ব মো: আনোয়ার হোসেনের হাতে হাতপাখা প্রতিক তুলে দিলাম, আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আনোয়ার হোসেনের জন্য কাজ করে যাবেন। তিনি আরো বলেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক  দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে, পিআর (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews