রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

রোয়াংছড়িতে টমটম চালককে খুন করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫




বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৩৬) নামে এক টমটম চালককে খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা ও পুলিশ ঘটনা স্থলের আলামত দেখে এমন ধারণা করেছেন। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এদিকে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি কেউ।

নিহত অমন্ত সেন তঞ্চঙ্গ্যা রোয়াংছড়ি উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাটিংঝিড়ি পাড়ার মৃত ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে রোয়াংছড়ি বাসটার্মিনাল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে খুন করে তারাছা খালে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে।সারাদিনে অনেক খুঁজাখুঁজি পরও তার লাশ উদ্ধার সম্ভব হয়নি।

নিখোঁজ অমন্ত সেন এর মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা জানান, গত কাল রাতে আঁধারে (সাড়ে ১১টার দিকে) আমার ছেলে রোয়াংছড়ি বাজার থেকে ফেরার পথে কে বা কারা ভারী লাঠির আঘাতে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। আজ সোমবার সকালে আমার ছেলেকে খুঁজতে এসে দেখি রাস্তায় রক্ত পড়ে আছে ও সেখানে ধস্তাধস্তির চিহ্ন দেখা যাচ্ছে। ‘আমার ছেলেকে হত্যার পর মৃত্যু নিশ্চিত করে নদীতে ভাসিয়ে দেয়’ বলে অভিযোগ করেন মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার এস আই শুভ্র মুকুল জানান, “খবর পেয়ে সকালে ঘটনা স্থলে গিয়েছি। সেখানে প্রচুর রক্ত পাওয়া গেছে। রাস্তায় মারধরের পর নদীর ধারে বালুচরে টেনে নেওয়ার চিহ্নও পাওয়া গেছে। ঘটনা স্থল থেকে রক্ত মাখা বাঁশের টুকরা ও কাঠের টুকরা উদ্ধার করা হয়েছে। লাশ না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে”।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews