মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

রাসূল (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব — উম্ম আল কোয়াইনে  বক্তারা

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণেই নিহিত রয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। তাঁর জীবনাদর্শে রয়েছে মানবজাতির জন্য পরিপূর্ণ পথনির্দেশনা ও কল্যাণ। বক্তারা বলেন, আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম রাসূল (সা.)-কে ভালোবাসতে হবে এবং তাঁর দেখানো পথে জীবন পরিচালনা করতে হবে। শনিবার ১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কোয়াইনের একটি ফার্ম হাউজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মাহফিলে এ সব কথা বলেন বক্তারা। সারজাহ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর ও ব্যবসায়ী আবু মোহাম্মদ খোরশেদ এই মিলাদ মাহফিলের আয়োজন করেন।


অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও রাসূল (সা.)-এর জীবন ও শিক্ষার উপর আলোচনার মাধ্যমে উপস্থিত মুসলিম সম্প্রদায়কে তাঁর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু জাফর, আব্দুল আলিম,শেখ মোহাম্মদ আলম, প্রকৌশলী জিল্লুর রহমান, ইসমাইল গনি চৌধুরী, জাগির হোসেন চুটু,সাইফুদ্দিন আহমেদ,মাওলানা জামাল উদ্দিন সহ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা আয়োজনে একটি পারিবারিক ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে।
মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় আরব নাগরিক শেখ আবদুস সালাম ।
——

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews