1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাইবান্ধায় সংসার ভাঙনের কষ্টে কৃষকের অদ্ভুত প্রতিবাদ দুধে গোসল - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

গাইবান্ধায় সংসার ভাঙনের কষ্টে কৃষকের অদ্ভুত প্রতিবাদ দুধে গোসল

‎গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

‎‎গাইবান্ধার পলাশবাড়ীতে সংসার ভাঙনের বেদনায় এক কৃষক প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
‎স্থানীয়রা জানান, ওই কৃষকের নাম লিটন ফারাজি (৪৫)। বিয়ের ২৫ বছর পর স্ত্রী লাভলী আকতার অন্যের সঙ্গে চলে যান এবং তিন মাস আগে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। এ খবর জানার পর ভেঙে পড়েন লিটন। অবশেষে মানসিক কষ্ট সামলাতে তিনি দুধ কিনে গোসল করেন।
‎লিটন ফারাজি বলেন, আমি কখনো ভাবিনি স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে। অনেক চেষ্টা করেও ফেরাতে পারিনি। পরে জানতে পারি, সে তালাক দিয়েছে। এই কষ্ট আর যন্ত্রণা সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।
‎লিটন ও লাভলীর সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ইতোমধ্যেই সংসার শুরু করেছেন।
‎এলাকার বাসিন্দা হারুন মিয়া জানান, লাভলী বেগম দীর্ঘদিনের অশান্তির কারণে বাবার বাড়ি চলে যান। সেখান থেকেই তিনি স্বামীকে তালাক দিয়ে অন্য ছেলের সঙ্গে চলে যান। এই খবরে ভেঙে পড়ে লিটন প্রায় ৪০ কেজি দুধ কিনে গোসল করেন।
‎গ্রামে এখন তুমুল আলোচনার বিষয় স্ত্রীর তালাকের কষ্টে কৃষকের দুধে গোসল। কেউ এটিকে দুঃখের প্রকাশ, আবার কেউবা ব্যতিক্রমী প্রতিবাদ হিসেবে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট