1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

গৌরাঙ্গ বিশ্বাস
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ যেন বিলুপ্তির পথে। নিয়মিত বর্ষা না হওয়ায় এখন আর আগের মত নৌকা বাইচ অনুষ্ঠিত হয় না। দীর্ঘ ১৭ বছর পর মানিকগঞ্জে ঘিওর উপজেলার জাবরা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কালিগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে ১২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৪ ঘটিকায় উৎসবমুখর পরিবেশে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে কালিগঙ্গা নদীর পার যেন হয়ে ওঠে এক মিলনমেলা। দূর দূরান্ত থেকে ছুটে আসে গাড়ি ও ট্রলার যোগে হাজার হাজার দর্শণার্থী। সেই সাথে দেখা মেলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হরেক রকমের নৌকা। এই নৌকা বাইচে ঘিওর উপজেলার বানিয়াজুরী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চতুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য এ্যাড: নুরতাজ আলম বাহার, জেলা যুবদল নেতা মাসুদ পারভেজ, এ্যাড: মনোয়ার হোসেন, ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মানিকুজ্জামান মানিক, বিএনপি নেতা মোঃ জানে আলম, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, রাজা মেম্বারসহ বিএনপির নেতৃবৃন্দ, এলাকার সর্বস্তরের জনসাধারণ, আইন শৃঙ্খলা বাহিনী ও নৌকা বাইচ উৎসুক দর্শনার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট