1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আমি এমপি হতে চাই না, জনগণের সেবা করতে চাই-জাবেদ রেজা  - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী ! সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব,কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ! কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  !

আমি এমপি হতে চাই না, জনগণের সেবা করতে চাই-জাবেদ রেজা 

জাবের আলী
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

গত  শুক্রবার বান্দরবান পার্বত্য জেলা বিএনপি সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ উপলক্ষে আজিজ নগর ইউনিয়নের সিপাহী হাবিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক সভার আয়োজন করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজা। বক্তব্য রাখেন  জেলা বিএনপির যুগ্ন আহবায়কএবং বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন তুষার। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবিদুর রহমান, বান্দরবান জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য অ্যাডভোকেট আলমগীর হোসেন চৌধুরী, আজিজনগর সাংগঠনিক থানা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকন, ইউনিয়ন বি এন পির সাবেক আহবায়ক আবুল কালাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বশিরুল আলম প্রমুখ। উপস্থাপনায় ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব ফরহাদ হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তৃতায় জনাব জাবেদ রেজা বলেন- হানাহানি ও গ্রুপিং এর রাজনীতি বাদ দিয়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সম্মিলিত ভাবে কাজ করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশ মোতাবেক যারা বিএনপির ক্ষতি করেনি এবং আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে দেশ ও জাতি তথা সাধারন মানুষের ক্ষতি করেনি তারা সকলেই বিএনপি করতে পারবেন। তিনি আরো বলেন- আমি এমপি হতে চাই না, আপনাদের সেবা করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট