রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

রূপগঞ্জে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫




নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তারাবো পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম স্বপন। গতকাল ১০সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকায় তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোস্তফা ভুঁইয়া, আমির হোসেন ও শফিকুল ইসলাম স্বপন প্রমুখ।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম স্বপন বলেন, তিনি বিএনপির রাজনীতি করতে গিয়ে মামলা হামলার শিকার হয়েছেন। ২০০৫ সালে তার বোন জামাই মোস্তফা ভুঁইয়ার মোগরাকুল এলাকায় ৩ দশমিক ২৫ শতাংশ জমি ক্রয় করেন। মামলার কারণে বিএনপি নেতা স্বপন ও বোন জামাই মোস্তফাকে এলাকার বাইরে থাকতে হতো। স্থানীয় মোবারক হাসান ও তার ছেলে নাজমুল, মোমেন ও রনি আওয়ামীলীগের রাজনীতি করতো।

আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তারা ৩ দশমিক ২৫ শতাংশ জমিতে বসতবাড়ি নির্মাণ করে দখলে নিয়ে নেয়। স্বপন ও তার বোন জামাই বেশ কয়েকবার স্থানীয় মুরুব্বিদের নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চালালেও তারা আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তাদের হুমকি ধামকি প্রদান করে।

গত ৫ আগষ্ট সরকার পতনের পর তারা বিষয়টি স্থানীয়দের নিয়ে মিমাংসা করতে চাইলে মোবারক হোসেন ও তার ছেলেরা স্বপন ও তার বোন জামাইয়ে বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দেন। স্বপন মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews