মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তুহিন: তরুণদের ভরসা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫



নওগাঁ সদর-৫ আসনে তরুণ ভোটারদের কাছে ভরসার নাম হয়ে উঠেছেন বিএনপির উদীয়মান নেতা মাসুদ হাসান তুহিন। তাঁর বিশ্বাস, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষে পড়লে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সফল হবে।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তুহিন এলাকায় সুখ-দুঃখে পাশে থেকেছেন। তরুণদের সংগঠিত করা, গণতন্ত্রে আস্থা ফিরিয়ে আনা এবং দলকে শক্তিশালী করতে তিনি নিয়মিত কাজ করছেন।
রাজনৈতিক গুরুত্বের কারণে নওগাঁ সদর-৫ আসন সবসময় আলোচনায় থাকে। আসন্ন নির্বাচনে এখানকার ভোটাররা নতুন, সৎ ও দূরদর্শী নেতৃত্ব দেখতে চান।
দলীয় নেতাকর্মীদের মত, পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ নেতা হিসেবে তুহিন মাঠে সক্রিয় থাকলে বিএনপি এ আসনে শক্ত অবস্থান নিতে পারবে। স্থানীয় ভোটারদেরও ধারণা, তাঁর নেতৃত্ব তরুণদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews