বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন শোভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু এবং বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com