সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

রিলিজের পরই সাড়া ফেলেছে ‘যোগফলে হয় ভুল’, প্রশংসিত নির্মাতা জয় রাফি

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫




সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া মিউজিক ভিডিও ‘যোগফলে হয় ভুল’ মুক্তির পর থেকেই শ্রোতা-দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। হৃদয়ের আবেগ, ভালোবাসা ও ভুল বোঝাবুঝির গল্প নিয়ে তৈরি এই গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক পারভেজ খান, লিখেছেন গীতিকবি মো. রফিকুল ইসলাম ফুয়াদ, সুর করেছেন এইচ আর ফারদিন খান এবং সঙ্গীতায়োজন করেছেন এসডি সাগর। ভিডিওতে অভিনয় করেছেন মাহিন খান, সূর্য ও সিনথিয়া। চিত্রগ্রহণে ছিলেন আরিয়ান, সম্পাদনা ও রঙে জীবন চন্দ্র দাস।

তবে পুরো প্রজেক্টজুড়ে সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছেন নির্মাতা জয় রাফি। গানটির আবেগময় গল্প, দৃশ্যায়ন ও নির্মাণশৈলীতে তার পরিচালনাই বিশেষভাবে দর্শকদের মন ছুঁয়ে গেছে। নিখুঁত ভিজ্যুয়াল ব্যাকড্রপ, গল্প বলার কৌশল এবং চরিত্রগুলোর সূক্ষ্ম আবেগ তুলে ধরার জন্য জয় রাফির কাজকে দারুণভাবে প্রশংসা করছেন দর্শকরা।

গানটি প্রযোজনা করেছে MR Shuddhota Music। ইতোমধ্যেই ইউটিউব ও সামাজিক মাধ্যমে গানটির দর্শনসংখ্যা ঊর্ধ্বমুখী এবং মন্তব্য ঘরে মিলছে ব্যাপক প্রশংসা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews