মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

কালাইয়ে “সবুজে সাজাই বাংলাদেশ” শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫




সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার(৮ সেপ্টেম্বর) বেলা ১১.৩০টায় কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান এবং অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে “কাঠবাদাম”গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।

পরে বিদ্যালয় মিলনায়তনে প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি সেলিম সারোয়ার শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান । বিশেষ অতিথি কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেকার রহমান , কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন , উপজেলা কৃষি অফিসার হারুণুর রশিদ,কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, চ্যানেল আই জয়পুরহাট প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সনন্বয়কারী শফিউল বারী রাসেল।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রকৃতি ও জীবন ক্লাবের কালাই উপজেলা শাখার সাধারণত সম্পাদক সজিবুল ইসলাম পাভেল।

শিক্ষার্থীরা বলেন,গাছ আমাদের ফল, কাঠ, ছায়া দেয়।গাছ আমাদের উপকারী বন্ধু। গাছ বাচলে আমরা বাঁঁচবো।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে আজকে আমারা ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৫০০ গাছের চারা বিতরণ করেছি। এটি আমাদের বাচ্চাদেরকে একি সাথে পরিবেশের যে বিভিন্ন ক্ষতিকর প্রভাব রয়েছে। সেগুলো সম্পর্কে সচেতন করবে।এটি একটি মহৎ উদ্যোগ।

উল্লেখ্য, প্রকৃতি ও জীবন ক্লাব জয়পুরহাট জেলার ক্ষেতলালে ৫ হাজার ও কালাইয়ে ৫ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করেছে। আগামী বছর জেলায় ২৫ হাজার বৃক্ষ রোপণ ও বিতরনের ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews