শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত

২ কেজি গাঁজাসহ টাঙ্গাইলের দুই যুবক গ্রেফতার,

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫





‎গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বাস থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টাঙ্গাইলের দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃতরা হলেন,মো. জুয়েল হোসেন (৩৭), টাঙ্গাইল পৌরসভার ভ্যানডালা গ্রামের মৃত তুফান আলীর ছেলে।মো. আমিনুর হোসেন (৩০), একই পৌরসভার দেওলা গ্রামের মো. হাসান আলীর ছেলে।রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে – মিতালী এন্টারপ্রাইজ- নামের একটি যাত্রীবাহী বাসে এ অভিযান পরিচালনা করা হয়।
‎অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাপলা বাণী সিংহ। তার নেতৃত্বে বেইডিং টিমে ছিলেন কনস্টেবল আবু হাসান সিদ্দিক, জয়ন্ত কুমার সাহা, মো. সাঈদ আনোয়ার, আকাবুজ্জামান এবং গাড়িচালক মো. মোনায়েম হোসেন।
‎গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে দুপুর ১২টা ৪৫ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী মিতালী এন্টারপ্রাইজ বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় সামনের লাইনের আসনে বসা দুই যাত্রীর কাছ থেকে একটি নেভি ব্লু রঙের ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কসটেপে মোড়ানো অবস্থায় পাওয়া যায় ২ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
‎ঘটনাস্থলে বাসের সুপারভাইজার মিন্টু মিয়া ও হেলপার রবিউল ইসলামের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করা হয়। পরে আসামিদের হাতেনাতে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়।
‎অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত বর্তমানে অধিদপ্তরের হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews