সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

মেলান্দহে চোরকে গাছে বেধে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

জামালপুরের মেলান্দহ উপজেলায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছে রিপন নামে এক চোর। এ ঘটনায় লাশ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা এলাকা এ ঘটনা ঘটে।
নিহত রিপন একই এলাকার মোজাম্মেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে চুরি পেশায় নিয়োজিত রিপন। শনিবার আনুমানিক রাত আড়াইটায় বোরহান উদ্দিন নামে এক কৃষকের ঘরে ঢুকে। তারপর তাকে দেখতে পেয়ে ডাক চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এসে চোরকে ধরে ঘরের পাশে গাছের সাথে বেধে গণপিটুনি দেয় স্থানীয়রা। আনুমানিক সকাল ৭টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়৷

তদন্ত কর্মকর্তা স্নেহাশিস রায় বলেন,বিষয়ে মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা স্নেহাশিস রায় বলেন, রিপন নামে এক চোরের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। আমরা সকাল ৯টায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews