1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা !

টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মোঃ সাজেদ ইবনে আজাদ  টাঙ্গাইল
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘাটান্দী এলাকায় লোকমান ফকির মহিলা কলেজের সামনে একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ৬ কেজি গাঁজা, নগদ এক লাখ ২৬ হাজার টাকা এবং গাঁজা মাপার মেশিন।

আটককৃতরা হলো— গোপালপুর উপজেলার নারুচী গ্রামের খন্দকার ছাত্তারের ছেলে খন্দকার সুরুজ (৩২) এবং তার স্ত্রী তানিয়া আক্তারী (৩৬)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দম্পতিটি ভূঞাপুর পৌর এলাকার লোকমান ফকির কলেজের সামনে নাজমুল হকের ভাড়া বাসায় অবস্থান নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, “দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মিলে উপজেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিধিমোতাবেক ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট