1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বান্দরবানে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

বান্দরবানে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবানে পুলিশ লাইনের ব্যারাক এর ছাদ থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্ম হত্যার চেষ্টা করেছেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান জেলা সদরের বালাঘাটা পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। ছাদ থেকে লাফ দেয়ার কারনে তার দুই পা ভেঙে যায়। প্রথমে তাকে গুরুতর অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

আহত পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষা বাড়ী উপজেলার আব্দুস ছালামের ছেলে। তিনি বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শনি বার সন্ধ্যায় তিনি হঠাৎ ব্যারাকের ভবন থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী বলেন, সন্ধ্যা ৭টার দিকে দুই পা ভাঙা অবস্থায় আহত পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন, আহত পুলিশ সদস্য মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি চিকিৎসা নিয়েছিলেন। পারিবারিক সমস্যার কারণে মানসিক চাপে পড়ে তিনি পুলিশ লাইনের ব্যারাকের তিন তলা ভবন থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি থেতলে যায়। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট