1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চকরিয়ায় থানার বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

চকরিয়ায় থানার বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

জামাল হোছাইন কক্সবাজার
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন সাজা পরোয়ানাভুক্ত, ৪ জন পরোয়ানাভুক্ত এবং ২ জন নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি রয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই নাছির আহম্মদ, এসআই মোফাজ্জল হোসেন, এসআই জাকির হোসেন, এসআই আনোয়ার হোসেন এবং এএসআই মহিব উল্লাহ অংশগ্রহণ গ্রেফতারকৃতরা হলেন—

১. চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড সোসাইটি পাড়া এলাকার মেহের আলীর পুত্র মোঃ খোকন, বিএমচর ইউনিয়নের উত্তর বহদ্দারকাটা এলাকার জাকের হোছাইন এর পুত্র শেকাব উদ্দিন। বরইতলী ইউনিয়নের বিবিরখিল এলাকার নুরুল ইসলামের পুত্র মো: সাকিব। পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার সাহাব উদ্দিনের পুত্র মোহাম্মদ ভুট্টো। চকরিয়া পৌরসভার দক্ষিণ হাসপাতাল পাড়ার আবুল কাসেমের পুত্র মো: নুরুন্নবী ওরফে মনু।

পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া বাজার পাড়া এলাকার সোলতান আহমদের পুত্র আরিফুল হক ও একই ইউনিয়নের একই গ্রামের সোলতান আহমদের পুত্র শহিদুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট