1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

মোঃ কামরুজ্জামান,সাতক্ষীরা
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) উদযাপন উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রভাতী শাখা মোঃ শফিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত দিবা শাখা ওয়াহিদা সুলতানা, সহকারী শিক্ষক দীপাসিন্ধু তরফদার, মোহাম্মদ হাবিবুল্লাহ, হারাধন কুমার আইচ ও মোঃ আবু বকর। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদা বিষয়ক আলোচনা,
দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ শরিফুজ্জামান। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শেখ তাজুর রহমান।
শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট