বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

‎রংপুরের মিঠাপুকুরে অনলাইন ক্যাসিনো ও প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

‎মিঠাপুকুরে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারণার সাথে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ ঘটিকার সময় উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ (নয়াপাড়া) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎পুলিশ জানায়, শেরপুর জেলার এক ভুক্তভোগী রিপনের দায়ের করা মামলার ভিত্তিতে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎‎তদন্তে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে ক্যাসিনো পরিচালনা এবং ডলার কেনাবেচার নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিল। তারা প্রথমে লোভনীয় প্রস্তাব দিয়ে ভুক্তভোগীদের বিভিন্ন স্থানে ডেকে নিত। এরপর কৌশলে অজ্ঞান করে সঙ্গে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত।

‎‎অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। স্থানীয়রা এ সফল অভিযানের জন্য মিঠাপুকুর থানা পুলিশের প্রশংসা করেছেন।

‎‎পুলিশ জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews