শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লার সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫




কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার বিওপির অধীনস্থ কটকবাজার পোস্টের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লেসসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেন।
তিনি আরো জানান, জব্দ মালামালের বর্তমান বাজারমূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা। জব্দ মালামাল বিধিমোতাবেক কাস্টমসে জমা করা হবে। চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews